কোর্স সম্পর্কে
কোর্সে ভর্তি হতে কী কী লাগবে?
কোর্সে ভর্তি হতে আপনার একটি সক্রিয় ফোন নম্বর এবং বিকাশ অ্যাকাউন্ট প্রয়োজন। পেমেন্ট সম্পন্ন করার পর আপনি তাৎক্ষণিক কোর্স অ্যাক্সেস পাবেন।
ক্লাস কখন হবে?
অনলাইন ক্লাস প্রতি শুক্রবার রাত ১০টায় ফেসবুক গ্রুপে লাইভ হবে। পরে ওয়েবসাইটে ভিডিও আপলোড করা হবে যেখান থেকে যেকোনো সময় দেখতে পারবেন।
পরীক্ষা কখন হবে?
সাপ্তাহিক পরীক্ষা প্রতি শুক্রবার সন্ধ্যে ৭টায় শুরু হবে এবং রাত ১০টার মধ্যে সাবমিট করতে হবে। পরীক্ষা ৫০-১০০ নম্বরের হবে।
পেমেন্ট সম্পর্কে
পেমেন্ট কিভাবে করব?
পেমেন্ট বিকাশের মাধ্যমে করতে পারবেন। কোর্স পেজে বিকাশ নম্বর দেওয়া আছে। পেমেন্ট করার পর TrxID আমাদের কাছে পাঠাতে হবে এনরোলমেন্ট নিশ্চিত করতে।
পেমেন্ট নিশ্চিত হতে কতক্ষণ লাগবে?
সাধারণত পেমেন্ট নিশ্চিত হতে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগে। তবে ট্রানজেকশন আইডি সাবমিট করলে দ্রুত নিশ্চিত করা হয়।
রিফান্ড পাওয়া যাবে?
হ্যাঁ, ডুপ্লিকেট পেমেন্ট বা প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রে ৭ দিনের মধ্যে রিফান্ড পাওয়া যাবে। বিস্তারিত জানতে
রিফান্ড পলিসি দেখুন।
ভিডিও ও কন্টেন্ট
ভিডিও কতদিন থাকবে?
এনরোল করার পর কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত (সাধারণত HSC পরীক্ষা পর্যন্ত) ভিডিও দেখতে পাবেন। এনরোলমেন্ট একবার করলে সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত অ্যাক্সেস থাকবে।
মোবাইলে দেখা যাবে?
হ্যাঁ, আমাদের ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি। এছাড়া YouTube-এও ভিডিও দেখতে পাবেন।
PDF নোটস পাওয়া যাবে?
হ্যাঁ, কোর্সে এনরোল করা শিক্ষার্থীরা লেকচার শীটের PDF লিংক পাবেন। এগুলো ডাউনলোড করে রাখতে পারবেন।
অ্যাকাউন্ট সম্পর্কে
পাসওয়ার্ড ভুলে গেছি, কি করব?
পাসওয়ার্ড রিসেট করতে আমাদের ইমেইল বা ফোনে যোগাযোগ করুন। আমরা আপনাকে সাহায্য করব।
একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে?
হ্যাঁ, একই অ্যাকাউন্টে একাধিক ডিভাইস থেকে লগইন করতে পারবেন। তবে একাধিক ব্যক্তি একই অ্যাকাউন্ট ব্যবহার করা নীতিবিরুদ্ধ।
প্রোফাইল আপডেট কিভাবে করব?
লগইন করার পর
ড্যাশবোর্ড থেকে প্রোফাইল সেকশনে গিয়ে আপনার তথ্য আপডেট করতে পারবেন।